সংবাদ শিরোনাম:

রাকিবুল আহসান কলাপাড়ায় লক্ষ নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:46:48 pm, Sunday, 3 March 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

মোঃ আরিফ বিল্লাহ নাছিম, মহিপুর (কুয়াকাটা) প্রতিনিধি: ঢাকা থেকে মনোনয়নপত্র নিয়ে রবিবার সকাল সাড়ে দশটায় তিনি কলাপাড়ায় ফিরে আসেন। কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম রাকিবুল আহসানকে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ৬ ফেব্রুয়ারি দলের বিশেষ বর্ধিত সভায় গোপন ব্যালটে নেতাকর্মীরা তাঁকে সর্বোচ্চ ভোট দিয়ে প্রার্থী হিসেবে তাঁকে নির্বাচন করেন। তৃণমূলের পছন্দের প্রার্থীকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়ায় নেতা-কর্মী-সমর্থকরা রয়েছে উৎসবমুখর।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম রাকিবুল আহসানকে নেতাকর্মীরা প্রথমে আমতলী লঞ্চঘাট এলাকায় শুভেচ্ছা জানান।

শত শত নেতাকর্মীকে নিয়ে তিনি গাড়ি বহর নিয়ে কলাপাড়ায় পৌছেন। কলাপাড়া পৌর শহরের বাসস্টান্ড এলাকায় শত শত নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর মিছিল সহকারে তিনি শহরের কুমারপট্টির দলীয় কার্যালয়ে যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রার্থী এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। এস এম রাকিবুল আহসান জানান, সোমবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাকিবুল আহসান কলাপাড়ায় লক্ষ নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত

প্রকাশের সময় : 07:46:48 pm, Sunday, 3 March 2019