রহস্যজনক মৃত্যু: কুয়াকাটার হোটেলে নারীর ঝুলন্ত লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




রহস্যজনক মৃত্যু: কুয়াকাটার হোটেলে নারীর ঝুলন্ত লাশ

রহস্যজনক মৃত্যু: কুয়াকাটার হোটেলে নারীর ঝুলন্ত লাশ




পটুয়াখালী প্রতিনিধি ॥ পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। নিহত নারীর নাম ফাহিমা আক্তার। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীশান নামের আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে হোটেলটির ১০৫ নম্বর কক্ষে ওঠেন। এরপর দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন তারা। বুধবার রাতে হোটেল কক্ষের ভেতর থেকে ফাহিমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হোটেলের ডায়েরি সূত্রে জানা গেছে, নিহত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। ঘটনার খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা হলেও, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD