যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী

যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী

যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী




পিরোজপুর প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাবে এসে শেষ হয়। পরে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ এর আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

যুব সমাবেশে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শুভ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার,

 

 

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সভাপতি মো: আবু সাঈদ সহ যুবলীগের নেতৃবৃন্দ। পরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৪৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD