যুবলীগ নেতার হত্যাকারীদের বিচার দাবিতে স্বরূপকাঠিরতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যুবলীগ নেতার হত্যাকারীদের বিচার দাবিতে স্বরূপকাঠিরতে মানববন্ধন

যুবলীগ নেতার হত্যাকারীদের বিচার দাবিতে স্বরূপকাঠিরতে মানববন্ধন




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলা যুবলীগ নেতা ও ঔষধ ব্যবসায়ী মো. মামুনকে হত্যা করা হয়েছে দাবি করে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইন্দেরহাট-মিয়ারহাট বন্দরে নাগরিক কমিটি ও সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ওই মানবন্ধনে উপজেলার সর্বস্তরের হাজারো জনতা অংশ নেয়। মানববন্ধন শেষে এক সমাবেশে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম।

যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা আব্দুস সালাম রেজা, প্রভাষক সাইফুল ইসলাম শাওন, নিহতের ভাই মো. মাসুম বিল্লাহ প্রমুখ। এর আগে বুধবার এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ইন্দুরহাট বন্দরের ব্যাবসায়ীবৃন্দ বাজার বন্ধ রেখে এ ঘটনার প্রতিবাদ জানান।

প্রসঙ্গত, গত সোমবার সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌ-বাজার এলাকার মাঠের একটি কড়াই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবলীগ নেতা মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনাকে আত্মহত্যা নয় হত্যা দাবি করে নিহতের ভাই মাসুম বিল্লাহ বাদি হয়ে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD