বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

যুবদল ও ছাত্রলীগের সংঘর্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:43:27 pm, Tuesday, 22 December 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি :পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এছাড়া আসাদুল হক নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।  মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল জানান, মঙ্গলবার সকালে শহরের উপজেলা পরিষদ সড়কে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের বাসার পাশে যুবদলের কর্মী সভা চলছিল।

বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ ফটকের সামনে যুবদলের কয়েকজন কর্মী দাঁড়িয়ে থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের ওপর হামলা করেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, জেলা বিএনপির বিশেষ সম্পাদক কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক রিপন মুন্সী, ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, রুহুল আমিন দুলালের ছেলে খালিদ সাইফুল্লাহ আমিনসহ যুবদলের ৪০-৪৫ জন নেতাকর্মী আহত হন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা করেন।

এতে আমাদের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মী আহত হন। এরপর ছাত্রলীগের কর্মীরা আমার বাসভবনে হামলা চালিয়ে জানালা-দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন।

এমনকি আমাদের আহত নেতাকর্মীদের হাসপাতালে নিতেও বাঁধা দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে, বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হকসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়।

যুবদলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুর‌্যালও ভাঙচুর করেন। সংঘর্ষে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের চার-পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে কোনো পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুবদল ও ছাত্রলীগের সংঘর্ষ

প্রকাশের সময় : 11:43:27 pm, Tuesday, 22 December 2020