সংবাদ শিরোনাম:

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কলাপাড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:04:13 pm, Tuesday, 13 July 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কলাপাড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৪টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কলাপাড়া প্রেসক্লাব ও স্বজন সমাবেশ কলাপাড়া শাখার আয়োজনে স্মরন সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল হওলাদার, যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাবের সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, মোহসীন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বিপুল হাওলাদার বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন মানব দরদী তিনি তার কর্মে হাজার হাজার বছর বেচেঁ থাকবেন। তার সকল সৃষ্টিতে মানুষের কর্ম ক্ষেত্র তৈরী করে গেছেন। তিনি তার শিল্প প্রতিষ্ঠানে লক্ষাধিক লোকের কর্ম সংস্থান তৈরী করে গেছেন।

সভাপতি বক্তব্যে হুমায়ুন কবির বলেন, তার প্রতিষ্ঠিত যুগান্তর ও যমুনা টেলিভিশন শুরু থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই কর্মবীর যতদিন এই ধরনী থাকবে ততদিন মানুষের কাছে সমাদৃত থাকবেন। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক মাওলানা মো: ফোরকানুল ইসলাম ও সাংবাদিক মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কলাপাড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : 08:04:13 pm, Tuesday, 13 July 2021