সংবাদ শিরোনাম:

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:40:32 pm, Wednesday, 7 June 2023
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক, তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কের সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস ফরাজি (৬৫) উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের মরহুম সয়জদ্দিন ফরাজির ছেলে এবং আহত মোটরসাইকেলচালক নিরব সিকদার (২১) উত্তর সুবিদখালীর দুলাল সিকদারের ছেলে।

জানা যায়, ইউনুস ফরাজি ছাগল নিয়ে সড়ক পারাপার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলের চালক নিরব সিকদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস ফরাজিকে মৃত ঘোষণা করেন এবং নিরবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : 04:40:32 pm, Wednesday, 7 June 2023