সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে থানায় অভিযোগ দেয়ায় মসজিদের ইমাম ও স্ত্রীকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:23:48 pm, Sunday, 8 September 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥  মেহেন্দিগঞ্জে জোরপূর্বকভাবে গাছ কেটে নেয়ার পর থানায় অভিযোগ দেয়ায় দফায় দফায় হামলা চালিয়ে মসজিদের ইমাম ইউনুসুর রহমান মৃধা ও তার স্ত্রীকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ ভাইয়েরা। গত মঙ্গলবার উপজেলার চানপুরার চর খাককাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইউনুস ওই এলাকার মৃত মকবুল আহম্মেদের ছেলে ও রোকনদি মক্কা মদিনা জামে মসজিদের ইমাম এবং ইউনুসের স্ত্রী রোকসানা বেগম।

বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ইউনুস জানান, ইউনুসের বাবা মারা যাবার পর পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে থাকা ১০ লাখ টাকার গাছ এককভাবে বড় ভাই আনিসুর রহমান, খলিলুর রহমান ও আলমগীর কেটে নিয়ে যায়। পরে ইউনুস তার ভাগের গাছ বিক্রির টাকা চাইলে আনিস ও খলিল ক্ষিপ্ত হয়ে যায়।

একপর্যায়ে আনিসসহ অন্যান্যরা ইউনুসকে মারধর করে। এ ঘটনায় ইউনুস মেহেন্দিগঞ্জ থানায় তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দেন। থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে আনিসসহ অন্যান্যরা পুনরায় হামলা চালিয়ে ইউনসুকে কুপিয়ে জখম করে।

ডাকচিৎকারে স্ত্রী রোকসানা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেহেন্দিগঞ্জে থানায় অভিযোগ দেয়ায় মসজিদের ইমাম ও স্ত্রীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 08:23:48 pm, Sunday, 8 September 2019