মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উৎযাপন করল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আঃ মালেক রাড়ীর সুযোগ্য উত্তরসুরী মুলাদী উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর আহম্মেদ রাড়ী।
সোমাবার দিবাগত রাত ১২.১মিনিটে মুলাদী রেইনট্রীতলা উপজেলা যুবলীগ ও সৈনিকলীগ কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন রাড়ী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা মোস্তফা মল্লিক, অভি, মোঃ জাকির গাজী, ইউসুফ খান সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Reporter Name 
















