সংবাদ শিরোনাম:

মির্জাগঞ্জে নদীর জোয়ারের পানি বৃদ্ধি,নিম্নাঞ্চল প্লাবিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:14:31 pm, Tuesday, 7 September 2021
  • 52 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ অমাবশ্যার জোয়ার ও লঘুচাপের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা ও শ্রীমন্ত নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার সকালে বেড়েরধন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফটু পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের সিকদার বাড়ি-সংলগ্ন তিনটি পয়েন্টের ভাঙ্গাবাঁধ দিয়ে প্রবেশ করেছে বেড়িবাঁধের ভেতরে। পানিতে প্লাবিত হয়েছে কয়েকটি বাজার। একইসাথে অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ দিকে শ্রীমন্ত নদীর পানি বৃদ্ধি পেলে সুবিদখালী বাজারে শহররক্ষা বাঁধ না থাকায় ও কাঠালতলী বাজার জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে ভোগান্তিতে পড়ে বাজারে আসা অনেক মানুষ।

ডোকলাখালী এলাকায় কয়েকটি পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। তলিয়ে গেছে আমনের বীজ তলা ও আউশের ক্ষেত। এ ছাড়াও সুবিদখালী-জলিশা সড়কটি উচ্চ জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

দোকলাখালী গ্রামবাসী বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না করায় জোয়ারের প্রভাবে ভাঙ্গাবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে।

উপজেলা চেয়ারম্যান খান মো: আবু বকর সিদ্দিকী বলেন, দ্রুত বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করে বাঁধ নির্মাণের দ্রুত ব্যবস্থা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মির্জাগঞ্জে নদীর জোয়ারের পানি বৃদ্ধি,নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশের সময় : 08:14:31 pm, Tuesday, 7 September 2021