বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

মির্জাগঞ্জে খেয়া নৌকাই ভরসা ১০ গ্রামের মানুষের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:26:51 pm, Friday, 7 February 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় শিক্ষার্থীসহ ১০ গ্রামের মানুষের খেয়া নৌকাই একমাত্র ভরসা। উপজেলা শ্রীমন্ত নদীর পূর্ব পাড়ে মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া এলাকা এবং পশ্চিম পাড়ের আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া এলাকা। একটি সেতুর অভাবে দুর্ভোাগ পোহাচ্ছে শিক্ষার্থীসহ হাজারও গ্রামবাসী।

নৌকা দিয়ে আতঙ্কে নদী পারাপার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ। প্রতিদিনই নৌকা দিয়ে শ্রীমন্ত নদী পার হয়ে চলাচল করছে উভয় পাড়ের ঘটকের আন্দুয়া, পিপড়াখালী, ভাজনা, কলাগাছিয়া, মানছুরাবাদ, ছৈলাবুনিয়া, দক্ষিণ ঝাটিবুনিয়া ও কিসমত ছৈলাবুনিয়াসহ ১০ গ্রামের মানুষ।

এ ছাড়া সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘটকের আন্দুয়া হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর ঘটকের আন্দুয়া সালেহীয়া ফাজিল মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা নৌকায় পারাপার হচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, আমাদের স্কুল, মাদরাসায় যাওয়ার একমাত্র পথ শ্রীমন্ত নদী। আর সেখানে কোন সেতু না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে। তাই এখানে একটি সেতু আমাদের প্রাণের দাবি।

উত্তর ঘটকের আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আউয়াল জানান, শ্রীমন্ত নদীর দুই পাশেই পাকা সড়ক রয়েছে। কিন্তু ওই জায়গায় নেই একটি সেতু, তাই শিক্ষক-শিক্ষার্থীসহ কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে যাতায়াত করতে নৌকার জন্য ৫-৭ কিলোমিটার পথ ঘুরতে হয়।

উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী জানান, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য শ্রীমন্ত নদীর ওই স্থানে একটি সেতু নির্মাণ প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে। এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শেখ আজিজুর রশিদ জানান, ওই এলাকা পরিদর্শন করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। যাতে গুরুত্বপূর্ণ ওই জায়গায় একটি সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মির্জাগঞ্জে খেয়া নৌকাই ভরসা ১০ গ্রামের মানুষের

প্রকাশের সময় : 07:26:51 pm, Friday, 7 February 2020