সংবাদ শিরোনাম:

মির্জাগঞ্জে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:30:25 am, Saturday, 6 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে রেশমা (২৩) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে এ ঘটনা ঘটে। রেশমা উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের মো: বশির উদ্দিন মৃধার স্ত্রী।

স্বামী বশির উদ্দিন ও পুলিশ সূত্রে জানা যায়, রেশমার সাথে তার চার বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের ছেলে রয়েছে। দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালায় বশির উদ্দিন। প্রতিদিনের মতো সকালে বশির কাজে যান। কাজ থেকে ফিরে ঘরের ভেতর সাড়া-শব্দ না পেয়ে বড় ভাইয়ের স্ত্রী লাকী বেগমের ঘরের সামনে আসেন। দরজা বন্ধ দেখে পেছনের দরজায় গিয়ে ডাক দেন। কোনো সাড়া না পেয়ে টিনের ছিদ্র দিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিবুল্লাহ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি আরো বলেন, স্বামী বশির উদ্দিন নিজান থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মির্জাগঞ্জে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : 01:30:25 am, Saturday, 6 March 2021