সংবাদ শিরোনাম:

মামলা সংক্রান্ত বিরোধ পিরোজপুরে আইনজীবীর সহকারী খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:24:43 pm, Monday, 2 March 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুর সদর উপজেলায় ছিদ্দিকুর রহমান (৫৫) নামে এক আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলা সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার (০২ মার্চ) সকালে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ছিদ্দিকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত কাশেম আলী খলিফার ছেলে। তিনি আইনজীবীর সহকারী হিসেবে পিরোজপুরের আদালতে কাজ করতেন।

পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় কাওছার খলিফার নেতৃত্বে ৩/৪ জন লোক স্থানীয় শংকরপাশা রিকশা স্ট্যান্ডে ছিদ্দিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় তদন্ত চলছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মামলা সংক্রান্ত বিরোধ পিরোজপুরে আইনজীবীর সহকারী খুন

প্রকাশের সময় : 03:24:43 pm, Monday, 2 March 2020