মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন,থানায় মামলা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জুমাতুল বিদায় দেশজুড়ে নামাজ ও বিশেষ দোয়া ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে ব্যর্থ ঠিকাদার, শোকজ কুয়াকাটায় ঝড়ে ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, কোটি টাকার ক্ষতি ঈদের দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতার পরামর্শ বরিশালে গোমা সেতু উদ্বোধন, ঈদযাত্রা নির্বিঘ্ন: সেতুমন্ত্রী ইরানের সামরিক শক্তি ভাঙতে চায় যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ঈদের ছুটির মধ্যেও মন্ত্রিসভার বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী বিসিসি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শিরিন-কুদ্দুস কুয়াকাটায় সরকারি গাছ চুরি, শ্রমিকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা গৌরনদীতে খাল পুনঃখনন উদ্বোধন, ঠিকাদারদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী




মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন,থানায় মামলা

মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন,থানায় মামলা

মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন,থানায় মামলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর বাগমারা উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ।

 

 

অভিযুক্ত শিক্ষকের নাম শাকিল আহম্মেদ। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া হাফেজিয়া মাদ্রাসাশিক্ষক। এই হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিশুশিক্ষার্থীদের কোরআন শিক্ষার কার্যক্রম চলে আসছে। আশপাশের শিশুশিক্ষার্থীরা সেখানে থাকে। মাদ্রাসার কর্তৃপক্ষ সেখানে তাদের থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা করেন। এজন্য দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বুধবার (১৯ জানুয়ারি) মাদ্রাসার নয় বছরের এক ছাত্রকে এই শিক্ষক নিজ কক্ষে ডেকে নেন।

 

 

পরে ওই ছাত্রকে তার কক্ষেই যৌন নির্যাতন করেন। এরপর ঘটনাটি কাউকে বললে প্রাণে মেরে ফেলা হবে বলেও ওই ছাত্রকে হুমকি দেন তিনি। কিন্তু শিক্ষকের পাশবিক নির্যাতনের শিকার ছাত্র কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায়।

 

 

সে বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর বাগমারা থানা পুলিশ মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক শাকিলকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

 

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিক্ষক নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।

 

 

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতেই নির্যাতনের শিকার ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

এছাড়া এ ঘটনায় অসুস্থ ওই শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান- বাগমারা থানার এই পুলিশ কমকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD