পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত

পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত




আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তানের সামরিক হামলার জবাবে ইসলামাবাদে বড় ধরনের প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। খবর জানিয়েছে টোলো নিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় অবস্থিত পাকিস্তানের একটি প্রধান সামরিক স্থাপনা ‘হামজা’ লক্ষ্য করে হামলা চালানো হয়। আফগানিস্তান এই সামরিক অভিযানের নাম দিয়েছে “রাদ-উল-জুলম”।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে আফগান প্রতিরক্ষা বাহিনী।

সামরিক বিশেষজ্ঞ সাদিক শিনওয়ারি বলেন, এই প্রতিশোধমূলক হামলা দেখিয়ে দিয়েছে যে আফগানিস্তান প্রয়োজন হলে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালাতে এবং দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।

তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান। দেশটির সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় ঘটনার বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট হয়নি।

এদিকে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয় কর্মকর্তারা টোলো নিউজকে জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা এবং কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে।

কুনার প্রদেশের তথ্য ও কালচার মন্ত্রণালয়ের প্রধান জিয়াউররহমান স্পিংঘার জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে এবং সীমান্ত অঞ্চলে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD