মহিপুরে ভিজিএফ চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহিপুরে ভিজিএফ চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা

মহিপুরে ভিজিএফ চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা




কলাপাড়া সংবাদদাতা।।  জেলেদের বিজিএফ চাল বিতরনের সময় জোর পূর্বক ৩০ বস্তা চাল ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন মহিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হাওলাদার। মঙ্গলবার সকালে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো. শাহ আলমকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরনীতে জানা যায়, ২৬ মে রবিবার পরিষদের নীচ তলায় বসে মহিপুর ইউনিয়নের জেলেদের মাঝে বিজিএফ চাল বিতরন করা হচ্ছিল। এসময় ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া মাস্তান দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়ন পরিষদে এসে মহিপুর ইউপি চেয়ারম্যান সালাম আকনের কাছে ১০০ জেলের নামীয় ১২টন চাল অথবা দুই লক্ষ টাকা দাবি করে। চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা চাল দিতে অপরাগতা প্রকাশ করলে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসামীরা ৯০০ কেজি চাল জোরপূর্বক ছিনিয়ে নেয়।

চেয়ারম্যান ঘটনাটি তাৎক্ষনিক পিআইওসহ মহিপুর থানায় জানায়। মহিপুর থানা থেকে কিছু সংখ্যক পুলিশসহ দুইজন এসআই হাফিজুর রহমান ও এসআই সাইফুল আসলে আসামীরা পালিয়ে যায়। মহিপুর ইউপি চেয়ারম্যান সালাম আকন জানান, ঘটনার দিন ওরা আমাকে ও আমার পরিষদ বর্গকে অপমান করতে চেয়েছে। কিন্তু পুলিশ আশায় সেটা সম্ভব করতে পারেনি। মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, ঘটনার দিন গিয়ে দেখি চাল দেয়া বন্ধ। পরে চাল বিতরন শুরু করে আমার চলে আসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD