সংবাদ শিরোনাম:

মহিপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে মৃত্যু শয্যায় বড় ভাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:44:56 pm, Monday, 27 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

মহিপুর প্রতিনিধি॥ গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই ও তার ছেলে দা দিয়ে কুপিয়ে তার আপন বড় ভাইসহ ৩ জন রাক্তাক্ত জখম করে। আজ সকাল ১১টা মহিপুর থানার সুধীরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের আশংকাজনক অবস্থা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়। এ ব্যাপারে মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, মহিপুর থানাধীন সুধীরপুর গ্রামের ছোট ভাই মোঃ জাকির খান (৫২) ও তার আপন বড় ভাই মোঃ আইয়ুব খান বাচ্ছু (৬২) মধ্যে গাছ নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। প্রায়শই ছোট ভাই জাকির তার বড় ভাইয়ের বসত ঘরের গাছ দাবী করে। এরই রেশ ধরে আজ সোমবার সকালে বড় ভাই গাছ কাটাতে গেলে জাকির ও তার ছেলে মোঃ রুবেল (৩০), মোঃ রাসেল (২৮) ও মোঃ রাজু (২২) পুর্বপরিকল্পনা মতো ধারালো অস্ত্র দিয়ে আইয়ুব খানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে উপস্থিত মো : মিজান (৩২) এবং আয়ুব খানের মা তাদের সংঘর্ষ থামাতে গেলে আহত হয়।

এদিকে আইয়ুব খানের মাথায় কোপ লেগে গুরুতর জখম হলে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কিন্তু আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত উপ স্বাস্হ্য-সহকারী শ্রী সুবীর কুমার পাল।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার (তদন্ত ) মাহাবুবুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে । খুব দ্রুত তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহিপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে মৃত্যু শয্যায় বড় ভাই

প্রকাশের সময় : 06:44:56 pm, Monday, 27 April 2020