মঠবাড়িয়া সরকারি কলেজের,সর্বহারা পরিচয়ে ৬ শিক্ষককে হত্যার হুমকি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়া সরকারি কলেজের,সর্বহারা পরিচয়ে ৬ শিক্ষককে হত্যার হুমকি

মঠবাড়িয়া সরকারি কলেজের,সর্বহারা পরিচয়ে ৬ শিক্ষককে হত্যার হুমকি




স্টাফ রিপোর্টার:  সর্বহারা পরিচয়ে মঠবাড়িয়া সরকারি কলেজের ৬ শিক্ষকের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা চাঁদা দাবি সহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।শনিবার (১০ আগস্ট) এ ঘটনায ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে মঠবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা নিরাপত্তা ও প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।পুলিশ জানায, একটি চক্র সর্বহারা পরিচয়ে কয়েক দিন ধরে পালাক্রমে মঠবাড়িয়া সরকারি কলেজের ৬ শিক্ষকের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।

যাদের হুমকি দেয়া হয়েছে তারা হলেন- মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক (ব্যাবস্থাপনা বিভাগ) মো. আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) সঞ্জিৎ বল, সহকারী অধ্যাপক (দর্শন বিভাগ) পবিত্র কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) জাহিদুল হাসান আকন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, আমাদের মোবাইর ফোনে চাঁদা দাবি করেছে সর্বহারা পরিচয়ে। চাঁদা না দিলে হত্যার হুমকিও দিয়েছে। এ অবস্থায় আমি ও শিক্ষকগণ তাদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে আছেন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, ৬ শিক্ষককের কাছ থেকে চাঁদা দাবিসহ হত্যার হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD