মঠবাড়িয়া ভূমি অফিস পরিদর্শন করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়া ভূমি অফিস পরিদর্শন করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার

মঠবাড়িয়া ভূমি অফিস পরিদর্শন করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার

মঠবাড়িয়া ভূমি অফিস পরিদর্শন করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। বুধবার( ১২ আগস্ট) পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।

 

 

গতকাল সকাল সাড়ে দশটার সময় তিনি মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভুক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

 

এরপর তিনি একে একে মঠবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস এবং টিকিকাটা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

 

এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।

 

 

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান।

 

এসময় তার সাথে মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD