মাসুদ রানা,স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার গভীর রাতে পৌর শহরের ফার্মেসী রোডের বাপ্পি বস্ত্রালয়ে চুরি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ব চোরের দল দোকান থেকে নগদ তিন লাখ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নেয়। রোববার সকালে থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাপ্পী বস্ত্রালয়ের ম্যানেজার কমল দেবনাথ জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে দোকান খুলতে এসে সাটারের হুক ভাঙা দেখতে পাই। পরে দেখি ক্যাশ বাক্স ভাঙ্গা। ধারনা করি চোরের দল সাটারের হুক ভেঙে ভিতরে ঢুকে চুরি করেছে। এতে ক্যাশে থাকা নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা, থ্রীপিস, শাড়ী, লুঙ্গীসহ মোট চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, চুরির বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 

















