মঠবাড়িয়া প্রতিবন্ধী এক বৃদ্ধাকে গণধর্ষণ,আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়া প্রতিবন্ধী এক বৃদ্ধাকে গণধর্ষণ,আটক ১

মঠবাড়িয়া প্রতিবন্ধী এক বৃদ্ধাকে গণধর্ষণ,আটক ১

মঠবাড়িয়া প্রতিবন্ধী এক বৃদ্ধাকে গণধর্ষণ,আটক ১




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ার এক মুক্তিযোদ্ধার স্ত্রী মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধাকে (৬২) গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

রোববার গভীর রাতে ওই নারীর ছেলে ইমরান হোসেন এজাহারনামীয় দুইজন ও অজ্ঞাতনামা আরো তিনজনসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে।

 

 

পুলিশ সোমবার সকালে এ মামলার এজাহারনামীয় আসামি রবিউল (১৮) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে। রবিউল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল কালামের পুত্র।

 

 

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ওই ষাটোর্ধ্ব মানসিক প্রতিবন্ধী নারী প্রতিবেশী এক বিয়েবাড়ি থেকে নিকটবর্তী নিজের বসতবাড়িতে ফিরছিলেন। এসময় বারেক চৌকিদারের পরিত্যক্ত গোয়াল ঘর পর্যন্ত যাওয়া মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় টুকু জমাদ্দারের পুত্র লিসান (১৯), রবিউল ও আরো তিন অজ্ঞাত তাদের সহযোগী মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

 

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিম নারীর মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD