মঠবাড়িয়ায় ৬০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ৬০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ গ্রেফতার

মঠবাড়িয়ায় ৬০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ গ্রেফতার




স্টাফ রিপোর্টার॥  পিরোজপুরের মঠবাড়িয়ায় পিরোজপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাসুদ রানা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করেছে।সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলঝুড়ি জমাদ্দার বাড়ির সামনের ব্রিজের পূর্ব পাড় থেকে মাসুদ রানাকে আটক করে ডিবি পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাসুদ রানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাবুল জমাদ্দারের ছেলে।পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে সোমবার উপজেলার ফুলঝুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত মাসুদ পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘ দিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৫ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD