মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন "নিরাপদ" এর উদ্যোগে আর্থিক সহায়তা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে আর্থিক সহায়তা

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে আর্থিক সহায়তা

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন "নিরাপদ" এর উদ্যোগে আর্থিক সহায়তা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রথম ধাপে উপজেলার ৫২ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়। সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক।

 

 

এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, প্রভাষক জুলহাস শাহীন, সংগঠনের উপদেষ্টা নজরুল সোহেল, শুভানুধ্যায়ী বিদ্যুৎ সাওজাল।

 

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার,সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান, ইসমাইল হোসেন, সাংবাদিক রফিকুজ্জামান আবীর,আবদুল হালিম দুলাল, ইসরাত জাহান মমতাজ, মনির আকন, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান ফিরোজ, মোস্তাফা কামাল বুলেট, সংগঠনের সমন্বানায়ক শিবাজী মজুমদার শিবু, মো. আইয়ুব, শুভানুধ্যায়ী মেহেদি হাসান, শাহ আলম সিকদার, পংকজ মিত্র, আরজু সুমন প্রমুখ।

 

সংগঠনের সমন্বনায়ক শিবাজী মজুমদার শিবু বলেন, “নিরাপদ” সংগঠন মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় বদ্ধ পরিকর। সংগঠনের প্রতিষ্ঠাতা আবুধাবী প্রবাসী এ. এম. জাকারিয়া তার মুঠোফোনে জানান, অসহায় মানুষের মানবিক সহযোগিতায় “নিরাপদ” সংগঠন এভাবে কাজ করে যাবে। অত্র কর্মসূচিতে যারা সময়, শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা করছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। নিরাপদ সংগঠনের সার্বিক উন্নতির জন্য মঠবাড়িয়া বাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD