সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় যুবককে কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:19:27 pm, Monday, 17 February 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় মিরাজ গাজী (২০) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নিবাহী অফিসার রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত মিরাজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোট শৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।

জানা যায়, রোববার ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় ওই স্কুল শিক্ষিকা উপজেলা সদরের নিজ বাড়িতে ভ্যানে করে ফিরছিলেন। এসময় ছোট শৌলা গ্রামে পৌঁছালে প্রতিবেশী মিরাজ গাজী তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সেখান থেকে তিনি দ্রুত স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দেন। পরে রাতেই পুলিশ মিরাজ গাজীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন মিরাজ গাজী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় যুবককে কারাদণ্ড

প্রকাশের সময় : 04:19:27 pm, Monday, 17 February 2020