মঠবাড়িয়ায় যৌতুক লোভী স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় যৌতুক লোভী স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

মঠবাড়িয়ায় যৌতুক লোভী স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

মঠবাড়িয়ায় যৌতুক লোভী স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুক লোভী স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়া সেই গৃহবধূ রহিমা বেগম (৩০) মারা গেছেন মঙ্গলবার গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা গেছেন বলে তার ভাই নিশ্চিত করেছেন।

 

 

নিহতের ভাই হাসান শেখ জানান, গত ৬ বছর আগে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ইমাম হোসেনের সঙ্গে তার বোন রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বোনকে যৌতুকের জন্য মারধর করত ইমাম হোসেন। গত ১১ জুন রাতে আবারো যৌতুকের টাকার জন্য চাপ দেয়। এ সময় রহিমা টাকা আনতে অপারগতা প্রকাশ করায় ইমাম তার বোনের পড়নে থাকা শাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

 

এ সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই রাতেই তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

 

 

রহিমার শরীরে আগুন ধরিয়ে দেয়ার ঘটনার পরের দিন গত ১২ জুন তার ভাই হাসান শেখ বাদী হয়ে ইমাম হোসেনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য, ইমাম হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আলমগীর হেসেনের মেয়ে রহিমা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে ছিল।

 

 

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, আগেই ইমাম হোসেনকে বরিশাল থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD