মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:20:37 pm, Wednesday, 21 August 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়ায় সবুজ মিয়া (২২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার রাতে বুখাইতলা বান্দব পাড়া এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সবুজকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেবাচিম কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত যুবলীগ কর্মী সবুজ বুখাইতলা বান্দব পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে যুবলীগ কর্মী সবুজ বাজার সংলগ্ন একটি পুকুর পারে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কয়েকজন তাকে ডেকে নিয়ে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও পিঠে উপর্যুপরি কোপ দেয়।

এ সময় সবুজের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক জাহিদ হাসান জনান, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 07:20:37 pm, Wednesday, 21 August 2019