মঠবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:16:20 pm, Saturday, 1 February 2020
  • 4 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামে ৫০ফুট উঁচু একটি রেইনট্রি গাছ থেকে মারজান আকন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জুতা ও হাতমোজা পরিহিত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।মারজান উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের মৃত নূরুল ইসলাম আকনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে মারজানের বসতঘরসংলগ্ন বাগানের একটি রেইনট্রি গাছের ৫০ ফুট উপরে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ মারজানের লাশ উদ্ধার করে।

মারজান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও মৃত্যুটি রহস্যজনক বলে তদন্তের দাবি করেছেন নিহতের খালু ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের স্বজনদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

মঠবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 05:16:20 pm, Saturday, 1 February 2020