সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:59:28 am, Thursday, 11 July 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  মঠবাড়িয়ায় মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মহারাজ হাওলাদােকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মহারাজ হাওলাদার উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে নিজের মেয়ে জেসমিন আক্তার রিংকুকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায় বাবা মহারাজ হাওলাদার। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে মেয়ে জেসমিন আক্তার রিংকুর নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে একটি বীমা করে মহারাজ হাওলাদার। পরে বীমার টাকার লোভে মহারাজ মেয়েকে গলাটিপে হত্যা করে। এরপর পুলিশ অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় রুপান্তর করে।

এ হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৬ সালে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত মহারাজ হাওলাদারের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিলো।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, গ্রেফতারকৃত মহারাজ হাওলাদারকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময় : 02:59:28 am, Thursday, 11 July 2019