মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে এমপির বিরুদ্ধে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে এমপির বিরুদ্ধে মানববন্ধন

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে এমপির বিরুদ্ধে মানববন্ধন




স্টাফ রিপোর্টার:  পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজিকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ‘লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশারফ সাকু কর্তৃক মে দিবসের শ্রমিক সমাবেশে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে একই স্থানে ব্যানার পাল্টিয়ে এ দুটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুব্দ মুক্তিযোদ্ধারা। এতে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সাবেক ডেপুটি কমান্ডার মো. লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও মো. রফিকুল ইসলাম জালাল প্রমূখ।

সমাবেশে বক্তারা ডাঃ রুস্তুম আলী ফরাজি এমপি‘কে অমুক্তিযোদ্ধা দাবি করে যাচাই-বাছাই কমিটির সভাপতির পদ থেকে বাদ দিয়ে প্রকৃত একজন মুক্তিযোদ্ধাকে সভাপতি করার আহ্ববান জানান।

এ ব্যাপারে সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি এমপি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মনোনীত করেছেন। স্বচ্ছভাবে তালিকা প্রণয়নের জন্য আমি সাবেক উপজেলা কমান্ডার বাচ্চু মিয়া আকন ও মুক্তিযোদ্ধ আঃ লতীফকে দায়িত্ব দিয়েছি।

তার বিরুদ্ধে আনীত অমুক্তিযোদ্ধার অভিযোগ অস্বীকার করে ডাঃ ফরাজী আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD