মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আমির হোসেন ও মোস্তফা কামাল ওরফে মাছ মোস্তফা নামে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

 

 

জানা গেছে, ভুয়া চিকিৎসক আমির হোসেন উপজেলা ধানী সাফার হাজী আ. রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিকের চিকিৎসক ও নোয়াখালী জেলার শাহাজাদপুর উপজেলার আবুল খায়ের মিয়ার ছেলে। অপরদিকে মোস্তফা কামাল মঠবাড়িয়া পৗর শহরের দক্ষিণ বন্দর মাহিমা ক্লিনিকের চিকিৎসক ও মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউপির সোনাখালী গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি একজন মাছ বিক্রেতা।

 

 

র‌্যাব-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভুয়া চিকিৎসক আমির হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং মাহিমা ক্লিনিকের মোস্তফা কামালকে ৩ মাসের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় পৌর শহরের বহেরাতলা এলাকার সৌদি প্রবাসী হাসপাতালে অভিযান চালানো হলে সেখানে ভুয়া চিকিৎসক মো. জিয়াকে পাওয়া যায়নি তাই পরিচালক মনির হেসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD