মঠবাড়িয়ায় ব্রিজের পাশে ফুটফুটে ছেলে সন্তানটির নাম রাখা হল পথিক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ব্রিজের পাশে ফুটফুটে ছেলে সন্তানটির নাম রাখা হল পথিক

মঠবাড়িয়ায় ব্রিজের পাশে ফুটফুটে ছেলে সন্তানটির নাম রাখা হল পথিক

মঠবাড়িয়ায় ব্রিজের পাশে ফুটফুটে ছেলে সন্তানটির নাম রাখা হল পথিক




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় নাম পরিচয়হীন ও মানসিক ভারসাম্যহীন এক নারী (৩৫) সড়কের ওপর ফুট ফুটে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারের সেতু সংলগ্ন সড়কে ওপর তিনি সন্তান প্রসাব করেন। সড়কে ওপর অসহায় নারীর সন্তান প্রসবের বিষয়টি স্থানীয় নারী সাংবাদিক ইসরাত জাহান মমতাজ জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। তিনি থানা পুলিশের সহয়তায় ঘটনাস্থল থেকে প্রসূতি নারী ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও সদ্যজাত সন্তান সুস্থ রয়েছেন বলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস প্রিন্স নিশ্চিত করেছেন। হাসপাতালে সদ্যজাত শিশুটির নাম রাখা হয়েছে পথিক।

 

 

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ওই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারে ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত নয়টার দিকে বাজারের সেতু সংলগ্ন সড়কের ওপর তার প্রসাব বেদনায় কাতরাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি সড়কের ওপর একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। বিষয়টি স্থানীয় তরুণ খোকন হালদার বিষযটি নারী সাংবাদিক ইসরাত জাহান মমতাজকে অবহিত করেন। পরে নারী সাংবাদিক এলাকার বিভিন্ন জনের সাথে যোগাযোগ করলে পাশের স্থানীয় বৃদ্ধা লাইলী বেগম প্রসূতি মা ও সদ্যজান শিশুটিকে তার বাসায় আশ্রয় দেন। এ সময় বাজারের পাহারাদার আবদুস সালাম স্থানীয়দের কাছ থেকে টাকা তুলে খাবার ও পোষাক কিনে দেন।

 

 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিককে অবহিত করলে তিনি থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রসূতি মা ও শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

 

এ বিষয়ে নারী উদ্যোক্তা সাংবাদিক ইসরাত জাহান মমতাজ জানান, নার্স ও ডাক্তাররা মা ও সদ্যজাত শিশুর স্বাস্থ্য সেবা, ঔষধ পত্রসহ চিকিৎসাসেবা দিচ্ছেন। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক শিশুটির খোঁজ খবর নেন এবং শিশুর দুধ, খাদ্য, কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে দেন।

 

 

তিনি আরও জানান, শিশুটির পথে জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে পথিক। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রশাসন নাম পরিচয়হীন শিশুটিকে সেফ হোমে স্থানান্তরের উদ্যোগ নিয়েছেন।

 

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৗস প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, প্রসূতি মা মানসিক ভারসাম্যহীন। হাসপাতালে ভর্তির প্রসূতি মা ও সদ্যজাত শিশুর যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রসূতি মা ও শিশটি সুস্থ রয়েছে।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, অজ্ঞাত অসহা মা ও শিশুটির দায়িত্ব এই মুহুর্তে রাষ্ট্রের। তাদের পরিচয় উদঘাটন করা যায়নি। সমাজসেবা দপ্তরের মাধ্যমে তাদের বরিশাল এর আগৈলঝাড়া সেফ হোমে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD