মঠবাড়িয়ায় বলেশ্বর নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় বলেশ্বর নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

মঠবাড়িয়ায় বলেশ্বর নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

মঠবাড়িয়ায় বলেশ্বর নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারে বলেশ্বর নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৩-৪ দিনের বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ী, দোকানপাট, সড়ক, ফসলি জমি তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছে হাজারো পরিবার।

 

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে- ওই উপজেলার ক্ষেতাচিরা, কচুবাড়িয়া, ভোলমারা, সাপলেজা, মাঝেরচর, বড় মাছুয়া, মিরুখালী, বড়শৌলা, ছোট শৌলা, হারজী নলবুনিয়া, ওয়াহেদাবাদ, নাগ্রাভাঙ্গা, বাদুরা, দক্ষিণ মিঠাখালী ও পৌরসভার দক্ষিণ বন্দর এলাকা।

 

 

দক্ষিণ বন্দরের ব্যবসায়ী জাকির মল্লিক বলেন, মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের পাশে আমার মাছের ঘের আছে। সেখানে পাঁচ লক্ষাধিক টাকার মাছ রয়েছে। জোয়ারের পানি ঢুকে সব মাছ বের হয়ে যাচ্ছে। এখন জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি।

 

 

মিরখালী গ্রামের বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে তাদের বাড়ির উঠান এবং ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি রান্নাঘরে প্রবেশ করায় ২-৩ দিন ধরে রান্না বন্ধ রয়েছে।

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, পানি বাড়তে পারে এমন আশঙ্কায় এরইমধ্যে উপজেলার মৎস্য চাষিদের সতর্ক করে দেয়া হয়েছে। এ বিষয়ে তদারকি করা হচ্ছে।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ৩-৪ দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে দেড় হাজার হেক্টর আমন বীজতলা, আড়াইশ হেক্টর রোপা আমন ও শাক-সবজির ক্ষেত তলিয়ে গেছে। কিছু পাকা আউশ ধানও মাঠে আছে। এক সপ্তাহের মধ্যে পানি নেমে গেলে কৃষির তেমন কোনো ক্ষতি হবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD