সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় পুলিশ সদস্যকে ইচ্ছামত পিটালো দুই মাদক ব্যবসায়ী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:24:27 pm, Sunday, 8 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডে রোববার দুপুরে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ সিদ্দিক হাওলাদার (৩০) ও রিপন হাওলাদার (৩৫) নামে আপন দুই ভাই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মঠবাড়িযা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা ও চাষ করা গাঁজা গাছ উদ্ধার করা হয়। সিদ্দিক ও রিপন হাওলাদার পৌর শহরের ৮ নং ওয়ার্ডে আবুল কালাম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, রোববার দুপুরে পুলিশ ক্রেতা সেজে গাঁজা কিনতে গেলে পাজা বিক্রেতারা পুরিশের উপস্থিতি বুঝে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্ট্রবল শফিকুল ইসলাম আহত হয়। এসময় গাঁজাসহ সিদ্দিক ও রিপন হাওলাদার নামে দুই ভাইকে গ্রেফতার করা হলেও অন্যরা পলিয়ে যায়। এ হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার ও বাড়ির উঠানের গাঁজা গাছের বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মঠবাড়িযা থানায় একটি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় পুলিশ সদস্যকে ইচ্ছামত পিটালো দুই মাদক ব্যবসায়ী

প্রকাশের সময় : 04:24:27 pm, Sunday, 8 March 2020