সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় পুকুরে ডুবে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:35:51 pm, Friday, 24 May 2019
  • 22 সংবাদটি দেখা হয়েছে

মাসুদ রানা: পিরোজপুরের মঠবাড়িয়ায় মুন্নি আক্তার (১৪) নামে এক দশম শ্রেণির ছাত্রী পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গুলিশাখালী গ্রামে এ অপমৃত্যুর ঘটনা ঘটে। নিহত মুন্নি গুলিশাখালী গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে। সে স্থানীয় ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে আসছিল।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শুক্রবার দুপুরে মুন্নি মায়ের সাথে পুকুর ঘাটে কাপড় চোপড় ধোয়ার কাজে সাহায্য করছিল। এক পর্যায় মুন্নি পুকুর ঘাটে পা ফসকে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। মৃগী রোগ আক্রান্ত হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে নিহত স্কুল ছাত্রীর মুন্নির পরিবারে এখন শোকের মাতম চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় পুকুরে ডুবে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : 06:35:51 pm, Friday, 24 May 2019