মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমের টানে সেনা সদস্যের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও ,থানায় মামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী




মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমের টানে সেনা সদস্যের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও ,থানায় মামলা

মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমের টানে সেনা সদস্যের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও ,থানায় মামলা




স্টাফ রিপোর্টার:  পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমের টানে প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে সেনা সদস্যের সাথে পালানোর অভিযোগ । স্ত্রীকে ফিরিয়ে আনতে প্রবাসী স্বামী দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনায় তিনি স্ত্রী ও সেনাবাহিনীর সদস্য প্রেমিকের নামে মঠবাড়িয়া থানায় মামলাও করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার জরিপেরচর গ্রামের হাবিব খানের মেয়ে হামিদা বেগম শিমুর সাথে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে রুহুল আমিনের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর রুহুল আমিন মালয়েশিয়া চলে যান। স্ত্রী শিমু কখনো বাবার বাড়ি কখনো শ্বশুর বাড়ি বসবাস করতো। রুহুল বিদেশে বসে উপার্যনের টাকা স্ত্রীর কাছে পাঠাতো। এদিকে শিমু মুঠোফোনের মাধ্যমে সেনের টিকিকাটা গ্রামের শাহ-আলম হাওলাদারের ছেলে ঢাকা সেনানিবাসে কর্মরত সেনা সদস্য রবি আহম্মেদ রাব্বির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আস্তে আস্তে পরকীয়া প্রেমের সম্পর্ক গভীর আকার ধারণ করে। এর মধ্যে প্রবাসী স্বামী রুহুল আমিনের বাড়িতে আসার দিনক্ষণ ঠিক হয়। এদিকে স্বামী বাড়িতে আসার একদিন আগে গত ১০এপ্রিল রাতে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে ছুটিতে আসা সেনা সদস্যদের হাত ধরে শিমু পালিয়ে যায়।

এ ঘটনায় গত মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিন বাদী হয়ে স্ত্রী হামিদা বেগম শিমু ও প্রেমিক সেনা সদস্য রবি আহম্মেদ (২১) কে আসামী করে মামলাটি করেন।রুহুল আমিন জানান, আমার উপার্যনের সমস্ত টাকা নিয়ে স্ত্রী পালিয়ে গেছে। আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। আমার স্ত্রী ফেরত আসলে এখনও আমি তাকে গ্রহণ করবো। কেউ যদি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রীকে উদ্ধার ও আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD