সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে একটি হরিণ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:31:59 pm, Friday, 24 April 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে একটি হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশের সদস্যরা এসে হরিণটিকে নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় এমাদুল হক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ভোরে উত্তর সোনাখালী গ্রামের কৃষক হামেদ মোল্লা ঘরের দরজা খুলে ওই হরিণকে বারান্দায় শোয়া অবস্থায় দেখেন। তাকে দেখে হরিণটি দৌড়ে বাড়ির পাশের ধানক্ষেতে গিয়ে লুকায়। পরে ধাওয়া করে এটিকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, উদ্ধার করা হরিণ বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল দল বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের জ্ঞানপাড়া টহল দলের ওসি সাদিক মাহামুদ জানান, প্রাণিটি প্রাপ্তবয়স্ক মৃগী হরিণ। হয়তো কোনো হিংস্র প্রাণীর ধাওয়া খেয়ে পথ হারিয়ে তা লোকালয়ে প্রবেশ করেছে। হরিণটি কিছুটা অসুস্থ থাকায় চিকিৎসা দিয়ে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে একটি হরিণ উদ্ধার

প্রকাশের সময় : 04:31:59 pm, Friday, 24 April 2020