সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করল মেয়ে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:14:30 pm, Wednesday, 5 February 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাকে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে তামান্না জেরিন রুমানা (২৮)। নিহতের নাম ফিরোজ নাসরিন (৫৫)। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ নাসরিন মঠবাড়িয়া উপজেলার উত্তর কলেজপাড়া এলাকার মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে অভিযুক্ত তামান্না জেরিন রুমানাকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলার উত্তর কলেজপাড়া এলাকায় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ঘাতক মেয়ে তামান্না জেরিন রুমানাকে আটক এবং লাশটি উদ্ধার করে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে আটক তামান্না জেরিন রুমানা মানসিক ভারসাম্যহীন। কিন্তু ঘটনা তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করল মেয়ে

প্রকাশের সময় : 05:14:30 pm, Wednesday, 5 February 2020