মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের বাড়িতে হামলা




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আল-আমিন চৌকিদার নামে এক গ্রাম পুলিশের বাড়িতে একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

 

এসময় আল-আমিন চৌকিদারের স্ত্রীসহ দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ঘরের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। আহত গ্রাম পুলিশের স্ত্রী শ্যামলী বেগম (২৬) ও তার ভাইয়ের স্ত্রী ময়না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

সোমবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার বেতমোড় ইউনিয়নের পূর্ব রাজপাড়া ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

 

 

আহতদের স্বজনরা জানায়, বসতবাড়ির জমিজমার বিরোধের জেরে ইস্কান্দার আলী পহলানের নাতি রনি (২৫), রাসেল (২২) ও রাজুর (২৭) নেতৃত্বে ২০ থেকে ২১ জনের একটি সংঘবদ্ধ দল এ হামলা চালায়। দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ,ও রড দিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। এসময় গ্রাম পুলিশের স্ত্রী শ্যামলী ঘর থেকে বেড়িয়ে আসলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে অজ্ঞান করে জমি ক্রয়ের জন্য ঘরে রাখা ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। ময়না শ্যামলীকে বাঁচাতে আসলে তাকেও রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামলীর জ্ঞান ফেরেনি।

 

 

আহতদের স্বজন মাকছুদা জানান, এর আগেও বহুবার আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা আগেও রনি, রাসেল ও রাজু আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি মঠবাড়িয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ফিরে আসলে তারা আরও ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।

 

 

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD