বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় কোটি টাকা আত্মসাৎ মামলার তিন আসামি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:06:46 am, Thursday, 3 September 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সানলাইফ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই এনজিওর গ্রাহক নাছরিন বেগম বাদী হয়ে গত সোমবার রাতে সানলাইফ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ মামলার এজাহার নামীয় আসামি রোজি পারভীন ও তার ছেলে আজিমুজ্জামান এবং নাজমা বেগম নামে তিনজনকে মঙ্গলবার রাতে উপজেলার তুষখালী থেকে গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে হাজির করলে আদালত আজিমুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করে বাকি আসামিদের জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

গ্রেফতার রোজি পারভীন ও আজিমুজ্জামান উপজেলার তুষখালী গ্রামের রুস্তুম ব্যাপারীর স্ত্রী ও ছেলে এবং নাজমা বেগম একই এলাকার বাবুল ব্যাপারীর স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধানীসাফা ইউপির আমরবুনিয়া গ্রামে লিটন তালুকদারের বাড়ি ভাড়া নিয়ে সানলাইফ উন্নয়ন সংস্থার অফিস খুলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান। এ অফিস ছাড়াও তুষখালীসহ বিভিন্ন এলাকায় সবার জন্য কল্যাণ (এসজেকে) অফিস খুলে ১০ বছর মেয়াদী ডিপিএস, সঞ্চয়, দ্বিগুণ মুনফাসহ লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে শত শত গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়।

মঠবাড়িয়া থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, তিন আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করে বাকি আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সম্প্রতি ওই এনজিও অফিস ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। গ্রাহকের ওই টাকা ফেরত পাওয়ার দাবিতে গত ২৫ আগস্ট তুষখালী-বড়মাছুয়া সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজারো গ্রাহক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মঠবাড়িয়ায় কোটি টাকা আত্মসাৎ মামলার তিন আসামি গ্রেফতার

প্রকাশের সময় : 01:06:46 am, Thursday, 3 September 2020