মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

corona-5ee657606ca0d




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন/চার দিন আগে ওই বৃদ্ধের হালকা জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়। পরে তাকে স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়। এর মধ্যে গত রবিবার তার শ্বাসকষ্ট দেখা দেয়।

 

পরে স্থানীয় দধিভাঙ্গা বাজার থেকে ওষুধ কিনে খাওয়ালে জ্বর না কমায় সোমবার (৬ জুলাই) বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু ওই ব্যক্তি বরিশাল যেতে রাজি না হওয়ায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. ফেরদাউস ইসলাম জানান, দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে বরিশাল নিয়ে যেতে বললেও তাকে সেখানে নেওয়া হয়নি। পরে বাড়িতেই তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD