সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় এক নারীকে বিবস্ত্র করে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:04:59 pm, Monday, 5 October 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ এবার পিরোজপুরের মঠবাড়িয়ায় এক নারীকে (৪৫) বিবস্ত্র করে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে সোমবার তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উপজেলার পূর্ব পাতাকাটা গ্রামের বাপ্পি (২৬), তার বাবা মজিবর ওরফে চাঁন মিয়া হাওলাদার (৫৮) ও মাতা সেতারা বেগমকে (৪৫) আসামি করা হয়েছে।

মামলা ও আহত সূত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়ার সাথে ওই নারীর দীর্ঘ দিনের পারিবারিক বিরোধ চলে আসছিলো। সোমবার বিকেলে ওই নারীর একটি গরু চাঁন মিয়ার জমির ধানের চারা খেয়ে নস্ট করে। এ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে বিকেল ৫ টার দিকে চাঁন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই নারীর বাড়ি প্রবেশের রাস্তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বিবস্ত্র ও নির্যাতন করে সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। তার আত্ম-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধুর স্বামীর সাথে নিজের ঘরে অবস্থান করলে স্বামীসহ গৃহবধুকে আটক করে অভিযুক্তরা ব্যাপক নির্যাতন চালায়। তারা স্বামীকে বেঁধে রেখে অবৈধ সম্পর্কের কথা বলে বিবস্ত্র করে নির্যাতন করে।

এ সময় তার বিবস্ত্র নির্যাতনের নগ্ন ভিডিও ধারণ করে রাখে নির্যাতনকারীরা। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর রোববার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবস্ত্র নির্যাতনের আপত্তিকর ভিডিও ভাইরাল হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় এক নারীকে বিবস্ত্র করে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : 11:04:59 pm, Monday, 5 October 2020