মঠবাড়িয়ায় খাল দখলমুক্তসহ অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় খাল দখলমুক্তসহ অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন

মঠবাড়িয়ায় খাল দখলমুক্তসহ অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন




পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের প্রাণকেন্দ্রর প্রবহমান খালের দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরেরর শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, শিক্ষক ও রাজনীতিকরা অংশ নেন।

মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া আকন, সংস্কৃতিজন সাংবাদিক শিবু সাওজাল, সাবেক পৌর কাউন্সিলর মোতালেব হোসেন মধু, প্রবীণ সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আবদুস সালাম, আজাদী, রোকনুজ্জামান শরীফ, দেবদাস মজুমদার, প্রবাসী সাইদুল হক খান, সাংবাদিক আবুল কালাম আজাদ ও ইসরাত জাহান মমতাজ প্রমূখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়িয়া পৌরশহর প্রথম শ্রেণীর হলেও শহরের পরিবেশ চরম বিপন্ন। অবৈধ দখলদারদের কব্জায় শহরের প্রাণকেন্দ্রের প্রবহমান খাল দখল দূষণে নব্যতা হারিয়েছে। শহরের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় শহরের জানজটে নাগরিক চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় স্থানীয় প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা শুরু করলে একটি কুচক্রি মহল এ অভিযান ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশে পরিবেশ ও জনস্বার্থে শহরের সকল অবৈধ দখল উচ্ছেদের দাবি জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD