সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:10:56 pm, Wednesday, 20 March 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

মাসুদ রানা(মঠবাড়িয়া) : পিরোজপুরের মঠবাড়িয়ায় সাগর দাস পবিত্র (২৬) নামে এক ঔষধ ব্যবসায়ী চালের পোকা দমনের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে নিহত ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর দাস মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের চিত্ত রঞ্জন দাসের ছেলে। সে মঠবাড়িয়া পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেটের বনশ্রী মডিকেল হলের স্বত্তাধিকারী।

থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার সবুজ নগর গ্রামের ঔষধ ব্যবসায়ী সাগর দাস গত সাড়ে তিনমাস আগে পরিবারের অমতে বিয়ে করেন।

এ বিয়ে পরিবারের স্বজনরা মেনে না নেওয়ায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার এ নিয়ে পরিবারের স্বজনদের সাথে তার ঝগড়া বিবাদ হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ঘরে রক্ষিত চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ইসলাম জানান, হাসপাতাল হতে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা !

প্রকাশের সময় : 05:10:56 pm, Wednesday, 20 March 2019