ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনে নির্বাচন নয়, দায়িত্বে আমি: ট্রাম্প Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনে নির্বাচন নয়, দায়িত্বে আমি: ট্রাম্প

ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনে নির্বাচন নয়, দায়িত্বে আমি: ট্রাম্প




আন্তর্জাতিক ডেস্ক ॥ ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো নির্বাচন হবে না এবং আপাতত দেশটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকবে।

সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলাকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বর্তমান পরিস্থিতিতে সেখানে নির্বাচন সম্ভব নয়।” তিনি দাবি করেন, দেশটির রাজনৈতিক ও সামাজিক অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে ভোট দেওয়ার পরিবেশ নেই।

এর আগে শনিবার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস আটক হয়েছেন। তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িত নয়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের লড়াই মাদক চক্রের বিরুদ্ধে, যারা ভেনেজুয়েলার কারাগার থেকে অপরাধী, মাদকাসক্ত ও মানসিক রোগীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

এদিকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদুরো মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক ফেডারেল অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তিনিই এখনও তার দেশের বৈধ নেতা। তবে মাদুরো আটক হওয়ার পর একই দিনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়।

ট্রাম্প জানান, রদ্রিগেজ বর্তমানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন। তবে মাদুরো আটক হওয়ার আগে তার সহযোগীদের সঙ্গে কোনো গোপন যোগাযোগ ছিল—এমন দাবি তিনি অস্বীকার করেন। মাদুরোকে সরাতে ভেনেজুয়েলার কর্মকর্তাদের সঙ্গে চুক্তি হয়েছিল কি না—এ প্রশ্নে ট্রাম্প বলেন, “অনেকেই চুক্তি করতে চেয়েছিল, কিন্তু আমরা এই পথটাই বেছে নিয়েছি।”

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে রদ্রিগেজের সঙ্গে কথা বলেন এবং তাদের সম্পর্ক দৃঢ়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD