ভূমিকম্প মোকাবিলায় এক লাখ দক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা




ভূমিকম্প মোকাবিলায় এক লাখ দক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় এক লাখ দক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর




ডেস্ক রিপোর্ট ॥ সম্ভাব্য ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে রাজধানী ঢাকায় এক লাখ দক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী জানান, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় পূর্বপ্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ক্ষতিগ্রস্তদের প্রাথমিক আশ্রয়ের জন্য শহরের সব খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত চিহ্নিত করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পের সময় কী করতে হবে এবং পরবর্তী সময়ে কীভাবে নিরাপদ থাকতে হবে—এসব বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। এতে উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা, আশ্রয়কেন্দ্র প্রস্তুতি এবং ত্রাণ বিতরণের সমন্বিত কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে বলে জানান মন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD