ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতায় বড় বার্তা রাশিয়ার: পুতিনের ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতায় বড় বার্তা রাশিয়ার: পুতিনের ঘোষণা

ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতায় বড় বার্তা রাশিয়ার: পুতিনের ঘোষণা




আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কুদানকুলামকে পূর্ণ সক্ষমতায় পরিচালিত করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে দুই দিনের সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “কুদানকুলাম আমাদের দুই দেশের ফ্ল্যাগশিপ প্রকল্প। ছয়টি চুল্লির মধ্যে দুটি ইতোমধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাকি চারটির নির্মাণ দ্রুত এগিয়ে চলছে।”

তার এই বক্তব্যের আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম জানায়, তৃতীয় চুল্লির জন্য প্রথম চালান পারমাণবিক জ্বালানি ভারতে পৌঁছেছে। রোসাটমের মতে, এটি প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক।

পুতিন আরও জানান, শুধু বিদ্যুৎ খাতেই নয়, চিকিৎসা, কৃষি ও শিল্পসহ পারমাণবিক প্রযুক্তির অ-শক্তি ব্যবহারেও রাশিয়া ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, “আমরা ছোট মডুলার রিঅ্যাক্টর ও ভাসমান পারমাণবিক প্ল্যান্ট নির্মাণের বিষয়েও আলোচনা করতে আগ্রহী।”

জ্বালানি খাতে রাশিয়ার ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “ভারতের তেল, গ্যাস, কয়লা ও জ্বালানি উন্নয়ন সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া একটি নির্ভরযোগ্য অংশীদার।”

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার সফরে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি সহযোগিতা, নিত্যপণ্যের আমদানি–রপ্তানি, আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছেন। দুই দেশের নেতারা ভবিষ্যতের যৌথ প্রকল্পগুলোর রূপরেখা নিয়েও মতবিনিময় করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD