ভান্ডারিয়ায় ৯০ লাখ পোনাসহ ১৫ জেলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভান্ডারিয়ায় ৯০ লাখ পোনাসহ ১৫ জেলে

ভান্ডারিয়ায় ৯০ লাখ পোনাসহ ১৫ জেলে




ভান্ডারিয়া প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড আজ সোমবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কঁচা নদীতে সম্মিলত অভিযান চালিয়ে প্রায় ৯০লাখ ফাইসা মাছের পোনাসহ ১৬ জেলেকে আটক করে । এসময় জেলেদের ব্যবহারকৃত ৩টি ফিসিং বোর্ড এবং বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করে এরা।

 

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে রাজু খান নামের এক জেলেকে ১৫দিন কারাদন্ড প্রদান এবং অপর ১৫ জেলের কাছ থেকে ৫শতটাকা করে জরিমানা আদায় করা হয়। এসব জেলেরা হচ্ছে কবির হোসেন গাজী (৪০), বাবলু বিশ্বাস (৪০), মোঃ আসলাম বিশ্বাস(৩৬), পীর আলী গাজী (৩৮), শহিদ বিশ্বাস (২৫), ইছানুর বিশ্বাস (১৮), আব্দুল সালাম (৪৫), মুক্তার গাজী (৩০), ইসলাম গাজী (৩৫), আবুল কালাম মোরল (৩২), ইনামুল গাজী (১৮), সালাম গাজী (৪০), শরিফুল সরদার (২৫), মোঃ রুহুল আমীন (৪৫), শামীম গাজী (১৬) আটক জেলেদের বাড়ী খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামে।

 

জেলে রাজু খান (২২) এর বাড়ী পিরোজপুর সদও উপজেলার কেশোয়ারা গ্রামের আঃ সত্তারের ছেলে। রাজু পোনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ শিকার করা ও সরকারি কাজে বাধা প্রদান করার জন্য ১৫দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. নাজমুল আলম।

 

এসময় সিনিয়র উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল ও কোস্ট গার্ড এর ওয়েস্টজোনের পিও মোস্তাক আহমেদ অভিযানে সহায়তা করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD