ভান্ডারিয়ায় সরকারী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন Latest Update News of Bangladesh

শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভান্ডারিয়ায় সরকারী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ভান্ডারিয়ায় সরকারী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন




অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবি
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। শেষে সমাবেশে বক্তব্য দেন, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মো. জুয়েল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষার্থী হাফিজা আক্তার, আয়শা আক্তার, বুশরা হোসেন, সাদিয়া আক্তার, কেয়া আক্তার প্রমূখ।

উল্লেখ্য শহরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমান উল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে অনার্স পরীক্ষা দেয়ার সুযোগ পেলেও ভান্ডারিয়া সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র এখনও পিরোজপুরে জেলা সদরে বহাল রয়েছে। ফলে নদী পার হয়ে প্রায় ২০ কিলোমিটার দুরে জেলা সদরে পরীক্ষায় অংশ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন একস্থানে দুই ধরনের নীতি চলতে পারে না।

তিন কি.মি দীর্ঘ উত্তাল কঁচা নদী পার হয়ে ঝুঁকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। এতে সরকারী কলেজ শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমডি মাহবুব আলম বলেন, নিজ কলেজে তাদের পরীক্ষা দিতে সমস্যা হলে অন্য পরীক্ষার মত এ দেড় শতাধিক শিক্ষার্থীদের জন্য পৃথক একটি ভ্যেনু কেন্দ্রে অনুমোদন দিলে এ সমস্যার সমাধান সম্ভব। তা না হলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD