ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ার মিল্টন হাওলাদার (২৮) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্য ভাণ্ডারিয়া গ্রামের আলো সরদার বাড়ির সম্মুখ হতে ওই যুবককে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানাগেছে , গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক বিপুল চক্রবর্তী পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করলে মধ্য ভান্ডারিয়া গ্রামের আঃ রহিম হাওলাদারের ছেলে মিল্টনকে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ভান্ডারিয়া থানা পুলিশ বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।
Reporter Name 















