সংবাদ শিরোনাম:

ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা,কলেজছাত্রকে মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:54:33 pm, Sunday, 28 June 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মাদক সেবনে বাধা দেয়ায় এমদাদুল হক প্রিন্স (১৯) নামে এক কলেজছাত্রকে মারপিট করে আহত করেছে মাদকসেবীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্র এমদাদুল হক প্রিন্স উপজেলার পৈকখালী গ্রামের মুজাহিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় শনিবার রাতে আহত যুবকের পরিবার পাঁচজনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করেছে। অভিযুক্তরা হলো– মুবিন ওরফে সজিব (২০) শিপন হাওলাদার (১৯), সাগর সিকদার (২০), রিপন ডাকুয়া (১৮) ও সাইফুল ইসলাম (২০) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৈকখালী গ্রামের বখাটে মো. মুবিন ওরফে সবুজ দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে এলাকায় মাদক সেবনের আড্ডা দিয়ে পরিবেশ নষ্ট করে আসছিল।

শনিবার সন্ধ্যায় বখাটে যুবকের দল মাদক কেনাবেচা ও সেবনের আড্ডা দিলে কলেজছাত্র এমদাদুল তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই পাঁচ বখাটে মিলে কলেজছাত্রকে বেদম মারপিট করে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত কলেজছাত্রকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত কলেজছাত্রর মা পারভীন আক্তার মুকুল বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, থানায় একটি মামলা রেকর্ড করা হয়য়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা,কলেজছাত্রকে মারধর

প্রকাশের সময় : 04:54:33 pm, Sunday, 28 June 2020